সাধারণ জ্ঞান
১. পূর্ব বাংলায় কিসের ভিত্তিতে ভাষা আন্দোলন হয়েছে?
= বাঙ্গালী জাতীয়তাবাদ ।
২. বাংলাভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কবে হয়?
= ১১ মার্চ ১৯৪৮।
৩. ১৯৪৮-৫২-এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 'ভাষা দিবস' হিসাবে কোন দিনটি পালন করা হত?
= ১১ মার্চ ।
৪. ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কী?
= তমদ্দুন মজলিশ ।
৫. তমদ্দুন মজলিশ ছিল একটি-
= সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
৬. তমদ্দুন মজলিশ কবে গঠিত হয়?
= ১/২ সেপ্টেম্বর ১৯৪৭।
৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে?
- আব্দুল গাফফার চৌধুরী ।
৮. একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে?
= আলতাফ মাহমুদ ।
৯. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
= হাসান হাফিজুর রহমান
১০. কোনটি ভাষা আন্দোলনের মুখপত্র ছিল?
= সাপ্তাহিক সৈনিক
১১. ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে রচিত প্রথম কবিতার কবি কে?
= মাহবুব উল আলম চৌধুরী
১২. "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি"- কার রচনা?
- মাহবুবুল আলম চৌধুরী
১৩. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের বিষয়বস্তু কী?
=৫২ এর ভাষা আন্দোলন ।
১৪. ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে?
= রফিকউদ্দিন আহমদ
১৫. বালক অহিউল্লাহ কত বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহীদ হল?
= মাত্র ৮ বছর বয়সে
১৬. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
= ৩১ জানুয়ারি ১৯৫২ সালে
১৭. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
= ধীরেন্দ্রনাথ দত্ত
১৮. কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারীকে আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
= UNESCO
১৯. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় কবে?
= ১৭ নভেম্বর ১৯৯৯ সালে
২০. কত সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে?
= ২০০০ সাল থেকে
২১. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
- এ. কে. ফজলুল হক
২২. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
=হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২৩. বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি?
= মোদের গরব
২৪. আমার সোনার বাংলা গানের কটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেয়া হয়েছে?
= প্রথম দশটি লাইন
২৫. কোন রাষ্ট্র 'বাংলা'কে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
= সিয়েরা লিওন
২৬. ঐতিহাসিক একুশ দফা দাবীর প্রথম দাবী ছিল
= বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
২৭. প্রথম শহীদ মিনার কবে নির্মাণ করা হয়?
= ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে
২৮. প্রথম শহীদ মিনার কবে উদ্বোধন করা হয়?
= ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে
২৯. প্রখম শহীদ মিনার কারা নির্মাণ করেন? - ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
৩০. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় কখন?
= ৭ মে ১৯৫৪ সালে
৩১. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
= বাংলা একাডেমি
৩২. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
= ১৯৫৫ সালের ৩ ডিসেম্বের (১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবতির্ত হয়)
৩৩. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?
= হামিদুর রহমান







